আপডেট : ২৪ February ২০১৯
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়ন, বিমানের নিরাপত্তা ও বিমান পরিবহনখাতের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। আজ রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাতে একথা জানানো হয়। মাহবুব আলীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরো দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দুই পক্ষের বিভিন্ন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১