বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০১৯

গৌরনদীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ব্যবসায়ীর ঘর

গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ব্যবসায়ী বাদশা মাঝির বাড়ির একটি ঘরে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয় ছবি : বাংলাদেশের খবর


বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে ব্যবসায়ী বাদশা মাঝির বাড়ির একটি ঘরে গতকাল শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ী বাদশা মাঝি অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় টরকী বন্দরে তার ব্যবাসয়ী প্রতিষ্ঠানে ছিলেন। তার স্ত্রী সন্তান নিয়ে বসত ঘরের মধ্যে ছিলেন। এ সময় কে বা কারা শত্রুতা মূলক তার বসত ঘরের পাশের খাবার ঘরে পাটখরি দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পরে। এলাকাবাসীর সহযোগীতায় আধা ঘন্টাপর আগুন নিয়ন্ত্রেনে আনলেও ঘরটি পুরোপুরি ভস্মিভূত হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১