আপডেট : ২৪ February ২০১৯
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। আজ রোববার উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা চেয়ারম্যান পদে আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে এবিএম এ বাহার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা আখতার নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র গ্রহন করেন। বর্তমানে তারা তিনজনই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র গ্রহণকালে পৌর মেয়র মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ রোববার চৌদ্দগ্রামসহ ১২২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১