বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০১৯

বিমান ছিনতাইয়ের চেষ্টা, চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ


ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

উড়োজাহাজের ভেতরে অস্ত্রধারী অবস্থান করছেন এমন সন্দেহে উড়োহাজটি ঘিরে রেখেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে রোববার বিকেল পৌনে ৬টার দিকে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। 

ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে এক বিদেশি যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। ভেতরে গুলির শব্দও শোনা গেছে।

সিভিল এভিয়েশনের সচিব মহিবুল হক জানিয়েছেন, ভেতরে একজন সন্দেহভাজন ও দুইজন ক্রু রয়েছেন। যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

চট্টগাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ফায়ার সর্ভিসের চার ইউনিটের দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত রয়েছে।

তিনি জানান, উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

ঘটনার পরপরেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে প্রবেশ করে  র‌্যাবের একাধিক গাড়ি। আর বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১