আপডেট : ২৬ February ২০১৯
দেশের দায়রা আদালতসূমহে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন সকল ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একইসঙ্গে এ সংক্রান্ত বিচারাধীন মামলার তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। নরসিংদীতে একটি যাত্রাবাহী বাসে ডাকাতির ঘটনায় রায়পুরা থানায় ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামি শরিফুল জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সেই জামিন আবেদন মঞ্জুর করে আদালত এই আদেশ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১