আপডেট : ২৬ February ২০১৯
জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতের যারা ছিল তারা অপরাধ করে থাকলে আদালতে তাদের জবাবদিহি করতে হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিউইয়র্ক স্টেট গভর্নরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’র ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। আইনমন্ত্রী বলেন, জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতের যারা ছিল তারা যদি অপরাধ করার মধ্যে সম্পৃক্ত থাকে, তবে আদালতে তাদের জবাবদিহি করতে হবে। জামায়াতের কোনও নেতা যদি যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত না থাকে এমন কোনও ব্যক্তি নতুন করে দল করতে চায় তবে আইনগতভাবে কোনও বাধা থাকবে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা যখন তিনি করতে যাবেন তখন আমরা খতিয়ে দেখবো।
মন্ত্রী বলেন, যে মামলাটা আপিল বিভাগে পেন্ডিং আছে সেটা জামায়াতের নিবন্ধন বাতিল করার জন্য। হাইকোর্ট ডিভিশন তাদের নিবন্ধন বাতিলের রায় দিয়েছে। সেটার বিরুদ্ধে তারা আপিল করেছে তা এখন পেন্ডিং আছে।আপিলে যদি হাইকোর্ট ডিভিশনের রায় বহাল থাকে তাহলে জামায়াতের নিবন্ধন বাতিল হবে এবং জামায়াত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আর থাকতে পারবে না।
তিনি বলেন, আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো; ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা মানবতাবিরোধী যে অপরাধ করেছে, সেই অপরাধের বিচার করা। আপনারা এটাও জানেন ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১