আপডেট : ২৬ February ২০১৯
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা যুব মহিলা লীগের সিনিয়র সদস্য ও সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাজেদা আক্তার শিল্পী। সাজেদা আক্তার শিল্পী। আজ মঙ্গলবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এসময় মোহম্মদপুর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি হাসিনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রেবেকা সুলতানা, কাবিলপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার আনোয়ারা বেগম, সমাজসেবক আবু বক্কর ছিদ্দিক সেমিল, জহির উদ্দিন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১