আপডেট : ২৭ February ২০১৯
গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর। গতকাল মঙ্গলবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শাহ আলমগীরের সুস্থতা চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। জ্যেষ্ঠ এ সাংবাদিকের আত্মীয় শাহনাজ শারমীন গতকাল বুধবার জানান, শাহ আলমগীরের রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। বর্তমানে তিনি ডায়াবেটিসসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২১ ফেব্রুয়ারি হঠাৎ তার অসুস্থতা বেড়ে গেলে দ্রুত তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয় শাহ আলমগীরকে। ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান শাহ আলমগীর। পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১