বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০১৯

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল


জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকরে পাকিস্তানিদের বিরুদ্ধে পুলিশ সদস্যরাই প্রথম প্রতিরোধ সূচনা করেছিল। দেশমাতৃকার জন্য পুলিশ সদস্যরা সবসময় নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। দেশের প্রয়োজনে গণতন্ত্র ও সংবিধান সুরক্ষা করতে জীবনও বিলিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় নিহত হওয়া জেলার ৫৬ জন পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এর আগে নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ময়মনসিংহ জেলা হেডকোয়ার্টার্সে অবস্থিত র‌্যাব, পিবিআই, সিআইডি, শিল্প পুলিশ, এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিট। 

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু প্রমুখ। অনুষ্ঠানে কর্মগুনে আলো ছড়ানো ময়মনসিংহের গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খানের লেখা পুলিশের অবদান আর সম্মান নামক কবিতাটি নিজেই পাঠ করে শুনিয়ে উপস্থিত সবাইকে মনোমৃগ্ধ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১