বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০১৯

উপজেলা নির্বাচনও একেবারে ত্রুটিমুক্ত হবে না : কাদের

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ছবি-সংগৃহীত


আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও একেবারে ত্রুটিমুক্ত হবে না বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত কিছু ত্রুটি নিয়েই এগোতে হবে বলে মনে করেন তিনি।

আজ শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে প্রার্থী মনোনয়ন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন একেবারেই পারফেক্ট হবে এটা আমি মনে করি না। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটি ওভারকাম করতে হবে। আমরা ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তখন এ ধরনের ত্রুটি বিচ্যুতি আসবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশনে আমরা কাউন্সিলর পদ ওপেন করে দিয়েছিলাম। উপজেলায়ও প্রথম ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিতে চেয়েছিলাম। পরে আমরা তা ওপেন করে দিয়েছি। তাই এখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকের ৫২,৪২৯ ভোট পান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১