আপডেট : ০৩ March ২০১৯
অনিবার্যকারণে পূর্বঘোষিত ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সপ্তাহ পালনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত। ইলিশ-অধ্যুষিত ৩৬টি জেলায় আগামী ১০ থেকে ১৬ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের সূচি নির্ধারিত ছিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১৬ মার্চ ভোলা জেলার চরফ্যাশনে। উদ্বোধনের পর সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চ সপ্তাহের কর্মসূচি তুলে ধরে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে মৎস্য প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন। জাটকা সংরক্ষণ সপ্তাহের এবছরের শ্লোগান নির্ধারিত হয়েছে 'কোনো জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না।' সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৬টি জেলা-উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র-প্রদর্শন, টিভি-রেডিও মোবাইলে প্রচারণা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঢাকার বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি জালসহ জাটকা ক্রয়-বিক্রয়, বাজারতজাতের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানসহ সংশ্লিষ্ট এলাকাতে ব্যাপক ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের আওতাভূক্ত জাটকাসমৃদ্ধ ৩৬টি জেলা হচ্ছে- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১