বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

চৌদ্দগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আ.লীগের তিন প্রার্থী

বা থেকে চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান ভুইয়া হাসান, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবিএম এ বাহার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশেদা আখতার প্রতিনিধির পাঠানো ছবি


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন আ’লীগের তিন প্রার্থী। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আ’লীগের তিন প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন।

প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার ও মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

তিন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ভ ম আফতাবুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সুপ্রীমকোর্টের আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারসহ আরো অনেকে। 

জানা গেছে, চেয়ারম্যান পদে আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে নুরুল ইসলাম হাজারী ও রাশেদা আখতার ২০০৯ এবং ২০১৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৫ সালের শেষের দিকে ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারীর মৃত্যুবরণ করেন। উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হন এবিএম এ বাহার।

চতুর্থধাপে আগামী ৩১ মার্চ চৌদ্দগ্রামে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১