আপডেট : ০৪ March ২০১৯
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশের দুইজন সুপারভাইজার এবং তিন আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন সচিব এম মহিবুল হক। খবর ইউএনবির। তিনি বলেন, ভিডিও ফুটেজে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী এবং তাদের লাগেজ স্ক্যান করার সময় ওই পাঁচজন যথাযথ মনোযোগের সাথে তাদের দায়িত্ব পালন করেননি। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পলাশ আহমেদ নামে এক দুর্বৃত্ত বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর অভিযানে সে নিহত হয়। পলাশ বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে একটি খেলনা বন্দুক নিয়ে বিমানে উঠতে সক্ষম হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১