বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০১৯

নাগেশ্বরীতে মেম্বার ঐক্য পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেম্বার ঐক্য পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামান প্রতিনিধির পাঠানো ছবি


কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেম্বার ঐক্য পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আজ মঙ্গলবার উপজেলা মুক্তমঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থীত নৌকা মার্কার প্রার্থী মোস্তফা জামানের পক্ষে কাজ করে তাকে জয়যুক্ত করার লক্ষ্যে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মেম্বার ঐক্য পরিষদের সভাপতি, সন্তোষপুর ইউপি সদস্য তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, হাসনাবাদ ইউপি সদস্য হরেন্দ্রনাথ বর্মন বাবুর সঞ্চালণায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি বেগম, রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কার প্রার্থী রুকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী সিনিয়র শিক্ষকা লায়লা প্রধান চামেলি, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাকিম, রওশন আলম, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ব্যাপারী লাকু, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, রায়গঞ্জ ইউপি সদস্য আব্দুল মোতালেব প্রমুখ।

সভায় সকল ইউপি সদস্য ও সদস্যাদের একযোগে নৌকা মার্কার পক্ষে কাজ করে নৌকা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১