বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০১৯

সেনবাগে ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল


আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে দুই চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসার ও জেলা রির্টানিং কর্মকতা মো. রবিউল আলম।

আজ বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকতা কার্যালয়ে যাছাই বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তবে হলফনামায় তথ্য গোপন, ঋণ খেলাপি ও নামের গড়মিল থাকায় দুই ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ও আলী আক্তাস রতন এবং মহিলা  ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর সাজেদা আক্তার শিল্পী, হাছিনা আক্তার ও জেসমিন আক্তারের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটানিং অফিসার।

চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী ও আওয়ামী লীগের (বিদ্রোহী )স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব লায়ন এস.এম.জাহাঙ্গীর আলম মানিক।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হচ্ছেন-  শওকত হোসেন কানন, নুরজ্জামান চৌধুরী, গোলাম কবির, আবদুর রব চৌধুরী,

মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা, ফেরদৌস আরা রুপালী চৌধুরী, হাফিজা বেগম বেবী, নাজমুন নাহার পারভিন ।

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকার্তা মোহাম্মদ রবিউল আলম, সেনবাগ উপজেলা নিবাচন অফিসার মোসাম্মৎ সাহেদা আক্তার সেনবাগ থানা পুলিশ ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১