বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে জাতীয় সংসদ সচিবালয়ের বনভোজন


নরসিংদীর ড্রীম হলিডে পার্কে জাতীয় সংসদ সচিবালয়ের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। স্পীকারকে নিজেদের মাঝে পেয়ে উপস্থিত মন্ত্রী, এমপি ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও পারিবারিক সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত হয়।

স্পীকার বনভোজনে সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি। হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ সামশুল হক চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে ড্রীম হলিডে পার্কে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কে স্বাগতম জানায়, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, নরসিংদী ২ পলাশের সাংসদ ডা.আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী ৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন, সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ও ড্রীম হলিডে পার্কের ব্যবস্থপনা পরিচালক প্রবীর কুমার সাহা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১