বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

চৌদ্দগ্রামে পাঁচটি ভারতীয় গরুসহ আটক ২


কুমিল্লার চৌদ্দগ্রামের বৈদ্দেরখীল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে আনার সময় ভারতীয় পাঁচটি গরুসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন- পৌর এলাকার নাটাপাড়া গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে আবদুল মতিন ও মৃত লতু মিয়ার ছেলে আবুল কালাম।

আজ শনিবার তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হযেছে।

বিজিবি ১০ ব্যাটেলিয়ানের পরিচালক আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সীমান্ত পিলার ২১০৯/১১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈদ্দেরখিল নামক স্থান থেকে ভারতীয় পাঁচটি গরুসহ আবদুল মতিন ও আবুল কালামকে আটক করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১