বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

কুমিল্লায় শিম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু


গাছ থেকে শিম পাড়তে গিয়ে কুমিল্লার হোমনায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. সিয়াম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। 

আজ রবিবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানায়, ওই দিন সকালে সে শিম পাড়ার উদ্দেশ্যে পাশের বাড়ির একটি টিনের ঘরের চালায় উঠে। এ সময় চালার পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যায়। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সুব্রত দেব তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোমনা সার্কেল মো. সাইফুর রহমান আজাদ বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১