বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে কলমাকান্দায় বিজয়ী হলেন যারা


নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বিপুল ভোটে জয়লাভ করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ৫৪টি কেন্দ্রে সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। উপজেলার মোট ১ লাখ ৯১ হাজার ৪০৮ জন ভোটারের মধ্যে ৬১ হাজার ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান মিজান ১৯ হাজার ৭১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসী প্রতীক নিয়ে আফরোজা বেগম ২৬ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু ১৯ হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মো. হাবিবুর রহমান হাবিব চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৭৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুমকুম নকরেক ফুলবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২১হাজার ৮৭৩ ভোট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১