বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০১৯

ব্রিজ আছে নেই শুধু রাস্তা..

সেনবাগের খাজুরিয়া-লেমুয়া ঠনারপাড় খালের উপর বিগত তিন বছর আগে ব্রিজ নির্মাণ করা হলেও রাস্তা নির্মাণ না করায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে ব্রিজটি ছবি : বাংলাদেশের খবর


নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বিরাহীমপুর খালের ওপর ব্রিজ থাকলেও চলাচলের রাস্তা নির্মাণ না করায় বিগত তিন বছর যাবত সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচলকারী দুই ইউনিয়নের শতশত এলাকাবাসী।

জানাগেছে, সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়ন থেকে ছাতাপাইয়া ইউপির বিরাহিমপুর যাওয়ার একমাত্র পথ হচ্ছে খাজুরিয়া-লেমুয়া ঠনারপাড় সড়ক। দুই ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে ওই সড়কের খাজুরিয়া-লেমুয়া ঠনারপাড় খালের ওপর বিগত তিন বছর আগে সেনবাগ উপজেলার পরিষদ ৪ লাখ ৭হাজার টাকা ব্যায়ে একটি ব্রিজ (বক্স কালভার্ট) নির্মাণ করে। কিন্তু ব্রিজটি দিয়ে চলাচল করার জন্য দুই পার্শ্বে আধা কিলোমিটার রাস্তা নির্মাণ করা করায় ব্রিজটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাই এলাকাবাসী তাদের সমস্যা সমাধানে স্থানীয় সাংসদ মোরশেদ আলম, নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ও কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেছে।

খাজুরিয়া গ্রামের বিশিষ্ট্য সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুরনবী মজুমদার জানায়, তাদের দীর্ঘ প্রচেষ্টার পর ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো। কিন্তু মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণ না করায় ব্রিজটি এলাকাবাসীর উপকারের স্থালে দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে তার দাবী আগামী বর্ষ মৌসুম শুরু আগে ব্রিজটির দুই পার্শ্বে আধা কিলোমিটার কাঁচা রাস্তার মাটি ভরাট করলে উপকৃত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১