আপডেট : ১৩ March ২০১৯
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। অধ্যাপক ড. মাহবুবর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা, ভারপ্রাপ্ত প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক -শিক্ষার্থীরাসহ আরও অনেকে। প্রতিযোগিতায় ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১