আপডেট : ১৩ March ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রাসেদ (৫০) ও হাবিব (২৫)। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে কুমিল্লা থেকে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালানো হয়। এ সময় দুই বস্তায় ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১