বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০১৯

আরফিন রুমির রেকর্ড

আরফিন রুমি ছবি : সংগৃহীত


লম্বা সময় গান থেকে আড়ালে ছিলেন আরফিন রুমি। শঙ্কা ছিল, হয়তো আর গানে ফেরা হবে না জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর।

তবে সেসব আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিলেন। গেল ১০ দিনে টানা ১০টি নতুন গান প্রকাশ করে। শুধু তা-ই নয়, সব কয়টি গানের কথা, সুর, সঙ্গীতায়োজন করেছেন রুমি নিজেই। প্রকাশ করেছেন নিজের নামে খোলা একটি ইউটিউব চ্যানেলে। আর গানগুলোর ভিডিও সাজিয়েছেন নিজের স্থিরচিত্র দিয়ে।

সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে যান। অংশ নেন কয়েকটি স্টেজ শোতে। ফাঁকে দেশটি ঘুরে দেখেন। ১৭ দিনে সমুদ্রসৈকতসহ দেশটির নানা নৈসর্গিক স্থানে ঘুরেছেন। নিজেকে নতুন করে উপলব্ধি করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, দেশে ফিরেই আবার বসবেন গানের ঘরে। প্রতিদিন তৈরি করবেন নতুন একটি গান। দিনে দিনেই সেটি প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেলে।

রুমি বলেন, ‘এটা আসলে আত্মোপলব্ধির মতো বিষয়। অস্ট্রেলিয়া সফর আমাকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। দেশে ফিরেই কাজ শুরু করি। লেখা-সুর-সঙ্গীতায়োজন করে প্রতিদিন একটি গান প্রকাশ করা মোটেই সহজ কাজ নয়। তবু গত ৫ মার্চ থেকে আমি চেষ্টাটা অব্যাহত রেখেছি। বিষয়টিকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১