আপডেট : ১৮ March ২০১৯
জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে বুদু আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১ কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ১টি দেশীয় ওয়ান শুট্যারগান উদ্ধার করা হয়েছে। বুদু আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি বলে জানায় পুলিশ। তিনি উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১