আপডেট : ২৮ March ২০১৯
আগামী ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার ৮টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। উপজেলা পরিষদের এ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে জেলার আটটি উপজেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লা-১০ বিজিবি‘র অধিনায়ক আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, উপজেলা নির্বাচনে জেলার ৮টি উপজেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ট্রাইকিং ফোর্স হিসিবে নির্বাচনি মাঠে দায়িত্ব পালন করবে। এছাড়া বিজিবি সদস্যরা নির্বাচন কমিশন কর্তৃক অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান নিশ্চিত করন ও ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশিাপশি বেসামরিক প্রশাসনকে সহায়তায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক নির্বাচনী এলাকায় টহল পরিচালনা করবে তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১