বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০১৯

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি শাহনেয়াজ দুলাল (বামে) ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি ছবি : বাংলাদেশের খবর


সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ দুলালকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (২০১৯-২০২০) নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর শ্যামপুরেরর বিআইডব্লিউটিএ ইকো পার্কের সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সুমন মোস্তাফিজ (বাংলা টিভি), মো. আয়নুল হক (গণমানুষের আওয়াজ), শহীদু্ল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), যুগ্ম সম্পাদক ওমরে আজম (মাসরাঙ্গা টিভি), মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ-ভারত), অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম (সিনিয়র সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক আবু আলী (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক (প্রিয় ডটকম), প্রচার প্রকাশনা সম্পাদক কিরণ শেখ ( দৈনিক বাংলাদেশ জার্নাল), তথ্য গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল শাফি (চ্যানেল আই), ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক এসএম আতিক হাসান (ব্রেকিং নিউজ)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সেলিম খান (সিনিয়র সাংবাদিক), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি) শামসুল আলম সেতু (ডেইলি বাংলাদেশ), কাওসার আজম (দ্যা রির্পোট), শারমিন নাহার (যুগান্তর), সোহেল রানা (চ্যানেল ২৪)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১