বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০১৯

পরীক্ষায় নম্বর কম পাওয়ায় ঢাবি ছাত্রের আত্মহত্যা

নিহত সবুজ মিত্র ছবি : সংগৃহীত


পটুয়াখালীর গলাচিপায় সবুজ মিত্র (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত নিরঞ্জন মিত্রের ছেলে। শুক্রবার ভোর রাতে নিজ ঘরের পিছনে আম গাছের সাথে গলায় লায়লন সুতার রশি দিয়ে আত্মহত্যা করে সে।

এ বিষয় সবুজের ছোট বোনের স্বামী ঝন্টু দেবনাথ বলেন, আমার স্ত্রীর বড় বোন সাবিত্রী রানী শুক্রবার ভোর ৬ টায় ঘুম থেকে উঠে বাথরুমে গেলে আম গাছের সাথে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পায়। সাবিত্রী রানীর ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসে। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিটটার্ম পরীক্ষায় সবুজ দুইটি বিষয়ের একটিতে ১৫ নম্বরের মধ্যে ১২ নম্বর পেয়েছেন এবং অন্যটিতে ১৫ নম্বরের মধ্যে ৫ নম্বর পেয়েছেন। একটি বিষয়ে নম্বর কম পাওয়ায় সবুজ মনের দুঃখে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে চলে আসেন। শুক্রবার ভোর রাতে নিজ ঘরের পিছনে আম গাছের সাথে গলায় লায়লন সুতার রশি দিয়ে সবুজ আত্মহত্যা করে।

পরে বাড়ির লোকজন গলাচিপা থানায় খবর দিলে এসআই মো.জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে, মামলা নং-৫। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১