বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০১৯

ইমরানের গানে মিম মানতাশা

লাক্স সুপারস্টার মিম মানতাশা ছবি : সংগৃহীত


সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুলের কণ্ঠ ও সঙ্গীতে ‘সব কথার শেষ কথা’ শিরোনামে নতুন একটি গানের ভিডিও ধারণ হলো সম্প্রতি। সেই ভিডিওতে মডেল হলেন এবারের লাক্স সুপারস্টার মিম মানতাশা। গত ৩১ মার্চ ঢাকার বিভিন্ন প্রান্তে শেষ হয়েছে মিউজিক ভিডিওর শুটিং। গানের মডেল হিসেবে অভিজ্ঞতা থাকলেও ইমরানের গানে প্রথম মডেল হলেন মিম মানতাশা।

লাক্স তারকা মিম মানতাশা বলেন- ‘আমি যে কাজগুলো করি, সেগুলো ভেবেচিন্তে করি। একটি থেকে আরেকটির খানিকটা ভিন্নতা থাকে। ইমরান ভাইয়ের এই গানটিও সুন্দর। আনন্দের গান। কাজ করতে গিয়ে মনে হয়েছে ভিডিওটি দর্শক পছন্দ করবেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১