আপডেট : ০৪ April ২০১৯
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অবৈধ দোকান ও সড়কের নিচ দিয়ে বালুর পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেএম সেনগুপ্ত রোড সংলগ্ন কদমতলা এলাকায় রাস্তা দখল করে গড়ে উঠা ১৫ টি দোকান উচ্ছেদ ও ট্রাংকরোডে রাস্তার নীচ দিয়ে পাইপ বসিয়ে বালুর ব্যবসা করায় দুইটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের পাইপগুলো জব্দ ও পাইপের গর্তসমূহ ঢালাই করে বন্ধ করে দেয়া হয়। এডিএম আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার পূর্বের ন্যায় এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। আমরা কদমতলায় অবৈধ ভাবে গড়ে উঠা ১৫ টি দোকান সড়কে থাকা বালুর পাইপ উচ্ছেদ করেছি। যারা পুনরায় দখল ও শহরের সুন্দর নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, চাঁদপুর পৌরসভার টেক্স কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপলসহ পৌরসভার কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১