আপডেট : ০৪ April ২০১৯
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। আজ বৃহস্পতিবার রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো। যা আজ থেকেই কার্যকর হবে। গত ২২ মার্চ রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’ চলতি বছরের ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে এরশাদ জানিয়েছিলেন, তার অনুপস্থিতিতে ভাই জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। ২০ মার্চ তার ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। সেখানে জিএম কাদেরও উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১