বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০১৯

পোষা বিড়ালের প্রতি বৃদ্ধার ভালবাসা

মিনু খায় না, বৃদ্ধা আসিয়া দুশ্চিন্তায়


কি দুষ্টই না ছিল ফুটফুটে মিনু। সবসময় লাফালাফিতেই কাঁটত তার সময়। ঘরের কোণে কোণে ছিল নজর। ঘাপটি মেরে থাকত শিকারের জন্য। হঠাৎ সব চঞ্চলতা চুপসে গেল। মিনু হয়ে গেল একেবারে চুপচাপ। নিথর দেহে পড়ে থাকে মাটিতে। খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। খেলেই বমি করতে খাকে। এ নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ল ষাট বছরের বৃদ্ধা আসিয়া বেগমের। অতি প্রিয় বিড়াল মিনুর অসুস্থায় তিনি ভেঙে পড়েন। অবস্থা বেগতিক দেখে অসুস্থ (বিড়াল) মিনুকে নিয়ে হাজিন হন পশু হাসপাতালে।

আজ গাজীপুরের শ্রীপুর উপজেলা পশু হাসপাতালে ছুটে আসেন আসিয়া বেগম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অধীনে অসুস্থ মিনুকে (বিড়াল) চিকিৎসা করান তিনি। বিড়ালের প্রতি এমন ভালবাসা দেখে হাসপাতালে আগত মানুষ বিস্ময় প্রকাশ করেন। এ বিড়াল প্রেমী বৃদ্ধা আসিয়া বেগম উপজেলার মাধখলা গ্রামের সৈয়দ আহম্মদ আলীর স্ত্রী।

বৃদ্ধা আসিয়া বেগম জানান তিনি গত কয়েক দিন হলো মিনু (বিড়াল) মুখে কিছুই দিতে পারে না। কোনো খাবার মুখে নিলেই বমি করতে থাকে। কয়েক দিনে শুকিয়ে গেছে বিড়ালটি। পরে নিরুপায় হয়ে হাসপাতালে নিয়ে আসছি তাকে। ডাক্তার সাহেব ভাল ভাবে দেখে ওষুধ দিয়েছেন। এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন মিনু আমার প্রাণ। সে অসুস্থ হলেই আমি অসুস্থ হয়ে পড়ি। আমি না খেলেও তাকে ভাল মন্দ বুঝে খাওয়াই।

এলাবাসি জানান, আসিয়া বেগম তাঁর পোষা বিড়াল (মিনুর) প্রতি খুবই দুর্বল। সে ছোট বেলা থেকেই একে লালন পালন করে আদর করে নাম রেখেছে মিনু। এ বিড়ালও তার খুব ভক্ত। বছর দুয়েক আগে কুড়িয়ে একটি বিড়াল ছানা নিজ গৃহে নিয়ে আসেন আসিয়া। নিজে দিন মুজুরের কাজ করলেও মিনুর জন্য দুধ বা ভালো খাবার আনতে ভুলেন না তিনি। রাতে এক বিছানায় ঘুমায় বিড়াল নিয়ে।

পশু হাসপাতালে আসা দুই ব্যক্তি জানান, বিড়ালের প্রতি বৃদ্ধার এমন ভালবাসা আমাদেরকে প্রাণীর প্রতি অগাধ ভালবাসার শিক্ষা দেয়। আমরা অনেক সময় মানুষকেও এমন ভালবাসা দিতে পারিনা। তাঁর এ ভালবাসার প্রতি শ্রদ্ধা জানাই।

শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল জলিল জানান, বিড়ালটির গলায় মাছের কাটা বা অন্য কিছু আটকে থাকতে পারে। এতে গলায় ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। তাই অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে। নিয়মিত খাওয়ানো হলে বিড়ালটি সুস্থ্য হয়ে ওঠবে। তিনি বলেন বিড়ালের প্রতি তার (আসিয়ার) এমন ভালবাসা আমাদের মুগ্ধ করেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১