বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০১৯

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

মালেয়শিয়ার কুয়ালালমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের মো. সোহেল ও আল আমিন প্রতিনিধির পাঠানো ছবি


মালয়েশিয়ার কুয়ালালমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়িই চাঁদপুরে। এর মধ্যে জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর গ্রামের বসির মেম্বারের বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল (২৪) ও ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের মাওলানা আমির হোসেনের ছেলে আল আমিন (২৫)। তারা দুইজনই ৭ মাস আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া গিয়েছিল।

ফরিদগঞ্জের নিহত আল আমিন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। অপর দিকে হাজীগঞ্জের দেবীপুর গ্রামের মো. সোহেল ১ ভাই ও ৪ বোনের মধ্যে সে দ্বিতীয়।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রোববার রাতে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়। এই দুর্ঘটনায় ৭ বাংলাদেশিসহ আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।

রোববার রাতে দুর্ঘটনার পর সোমবার সকালে আল আমিন ও সোহেলের বাড়ীতে মৃত্যুর সংবাদ পৌঁছায়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আশপাশের প্রতিবেশিরা তাদের সান্তনা দিতে ছুটে আসেন। পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ হান্নান জানান, আমরা মৃত দুইজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় আরো কয়েজন বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে মহিনের (২৬) অবস্থা আশঙ্কাজনক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১