আপডেট : ০৮ April ২০১৯
ফেনির সোনাগাজীতে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবলীগ নেতা ইমাম উদ্দিন আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।ইমাম উদ্দিন চরছান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামের মাঝি বাড়ীর আবু তাহেরের ছেলে। ঘটনার পরদিন আহত ফয়েজ আহাম্মদ বাদি হয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আহাম্মদ ভুঞা,নুর নবী,হৃদয়, জসিম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ প্রদান করে। গতকাল রোববার এফআইআর হিসেবে রেকর্ড করে পুলিশ। নিহতের ভাই শামীম জানান, ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গিয়েও হত্যা ও অপহরণের হুমকি দিয়েছেন হামলাকারীদের কয়েকজন সহযোগী। আঘাতের কারণে তার ভাইয়ের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে বাঁচানো যায়নি । মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার সকালে এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে।
গত ৩১ মার্চ উজেলা নির্বাচনে উত্তর চরছান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদের টিউবওয়েল প্রতীকের এজেন্ট ফয়েজ আহাম্মদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াতুল হক বিটুর এজন্টে নুর নবীর সঙ্গে জাল দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত ১ এপ্রিল বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ইমাম উদ্দিন (৪০) ও যুবলীগ কর্মী ফয়েজ উল্যাহকে সোনাগাজী-ওলামাবাজার সড়কের প্রগতি কিন্ডারগার্টেনের সামনে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। উন্নত চিকিৎসার জন্য ওইদিন আহত ইমাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১