বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০১৯

সি‌লেট গ্যাস ফি‌ল্ড এম‌ডি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

সি‌লেট গ্যাস ফি‌ল্ডের ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) লুৎফুর রহমা‌ন। ফাইল ছবি


সি‌লে‌টের জৈন্তাপুর উপ‌জেলার হ‌রিপু‌রের সি‌লেট গ্যাস ফি‌ল্ডের ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) লুৎফুর রহমা‌নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে গ্যাস ফি‌ল্ড সংলগ্ন এম‌ডির বাং‌লো থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়। তি‌নি এই বাংলো‌তে একা থাক‌তেন।

তার সহকর্মীরা জানান, প্র‌তি‌দিন সকাল ৯টার ম‌ধ্যে লুৎফুর রহমান অফি‌সে গে‌লেও আজ সকালে তিনি অফিসে না আসায় সহকর্মীরা তার মোবাইলে ফোন দেন। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে গ্যাস ফিল্ড অফিসের ভেতর বাসভবনে গিয়ে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। তবে ভেতর থেকে ওই কক্ষের দরজা বন্ধ ছিল।

খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) খান মো. মাইনুল জা‌কির বলেন, মরদেহের ময়নাতদ‌ন্তের জন্য সিলেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌চ্ছে।

২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি যোগদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১