বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০১৯

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ৫ লাখ পিস উদ্ধার


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আ্ড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী সংলগ্ন বঙ্গোপসাগর থেকে দুইটি ইঞ্জিন চালিত মাছ ধরা ট্রলারসহ এদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মোবারক শিকদারের পুত্র মোশারেফ হোসেন এবং মহিপুরের মৃত সোহরাব শিকদারের পুত্র টিপু শিকদার।

আজ বুধবার সকালে কোস্টগার্ড নিজামপুর স্টেশনে এক প্রেস ব্রিফিংএ কোস্টগার্ড স্টাফ অফিসার (অপারেশন) ল্যাফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, গত রোববার টেকনাফ থেকে আটক মোশারেফের মালিকাধীন এফবি মাসুম নামের মাছ ধরা ট্রলারে ইয়াবা নিয়ে টিপ মহিপুরের উদ্দেশ্যে রওনা করে। পথে ট্রলারের ইঞ্জিন নষ্ট হলে পাচারকারী চক্রের সদস্য এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আল-আমিন, সোহরাব, জহির, বেল্লাল এবং নিজাম তাদের উদ্ধারে যায়।  গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড পায়রা বন্দর, নিজামপুর ও ভোলা কন্টিজেন্স যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আল-আমিনসহ সোহরাব, জহির, বেল্লাল এবং নিজাম পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া সবার বাড়ী মহিপুর থানার সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানায় কোস্টগার্ড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১