বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০১৯

কলমাকান্দায় নবনির্বাচিত ইউপি সদস্য’র শপথ গ্রহণ


নেত্রকোনার কলমাকান্দায় আজ বৃহস্পতিবার বিকালে উপ-নির্বাচনে বিজয়ী এক ইউপি সদস্য শপথ বাক্য পাঠ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করিয়েছেন। জানা যায়, উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আবদুল বাতেন গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় ওই পদটি শূন্য হয়। গত ২৮ ফেব্রুয়ারি ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে মো.ওমর আলী বিজয়ী হন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল দুই হাজার ৪২৮ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১