বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০১৯

অধ্যক্ষকে আইনি সহায়তা দেওয়া আওয়ামী লীগ নেতা বহিষ্কার

অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগ সংগৃহীত ছবি


ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে আইনী সহায়তা দেওয়া আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগ ফেনীর কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার উপজেলা কমিটি অ্যাডভোকেট বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত জাহানের মৃত্যু হয়। নুসরাতকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। ওই সময় বোরকা পরিহিত ৪-৫ জন ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।

এর আগে, ২৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই দিনই অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১