বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০১৯

ধনবাড়ীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন


টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবীতে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার উদ্যেগে মানববন্ধন পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, রাজীব ভদ্র অপু, মিলন, আছমা, শামছুল হক প্রমূখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে সু-নির্দিষ্ট বিচার দাবী করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১