আপডেট : ১২ April ২০১৯
ময়মনসিংহের ভালুকা ও তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫১৫পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ এ প্রতিবেদককে জানান, ডিবি’র এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ শুক্রবার ভোরে জেলার তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল মতিন (৩৮) ও মোঃ আব্দুল হামিদ (৩৫)কে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে এসআই মাসুদ জামালী, এস আই আব্দুল জলিলের নেতৃত্বে ভালুকা থানার হবির বাড়ি ও জমিরদিয়া এলাকা থেকে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কামাল মিয়া (৩৭), মোঃ রাশেদুল আলম রাশেদ (৩৪) আব্দুর রওফ সবুজ (২২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ময়মনসিংহের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১