আপডেট : ১৫ April ২০১৯
জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী। ফাল্গুনী তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেছেন, চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতে জানিয়েছেন। আমি সকলের কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই। তিনি জানান, বর্তমানে একটু ভালো আছেন তার বাবা। দুশ্চিন্তার কিছু নেই। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাব এইডে নিয়মিতই ডায়ালাইসিস করান। সুবীর নন্দীর আত্মীয়া অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানিয়েছেন, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সুবীর নন্দীর চিকিৎসা চলছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। তবে ভয়ের কিছু নেই। তিনি এখন শংকামুক্ত। অবস্থা বুঝে কাল বা পরশু তাকে ল্যাব এইডে স্থানান্তর করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১