আপডেট : ১৫ April ২০১৯
জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র নদের উপর সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে যানবাহন চালক ও শ্রমিকরা। এ উপলক্ষে সোমবার দুপুরে জামালপুর-শেরপুর সেতুতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলা কালে প্রায় ২ ঘন্টা জামালপুর-শেরপুর সড়কের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন টোল আদায়কারীর সাবেক ইজারাদার আকব আলী, মেক্সি লেগুনা মালিক সমিতি জামালপুর শেরপুর শাখার সদস্য সোলায়মান হোসেন লালু, ট্রাক মিনি ট্রাক সমিতির ট্রেজারার শাহপরান ও যান চালক শাহজাহান মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বোঝাই মাইক্রোবাসে জামালপুর-শেরপুর সেতু পারাপার হতে সরকারী নিয়ম অনুযায়ী ৪০ টাকা ভাড়া নেওয়ার কথা থাকলেও সেখানে দায়িত্ব প্রাপ্ত টোল আদায় কারী প্রতিষ্ঠান মীর ট্রেডার্সের সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন ও তার দায়িত্বপ্রাপ্তরা সেখানে নিচ্ছে ৭৫ টাকা। মিনি বাস বোঝাই পারাপারে সরকারী নিয়ম ৩৫ টাকা, সেখানে নিচ্ছে ১০০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ৬০ টাকা সেখানে নিচ্ছে ১০০ টাকা। এ ভাবে প্রতিটি যানবাহন পারাপারে ওই প্রতিষ্ঠান নিয়ম বর্হিভূত ভাবে অতিরিক্ত টাকা আদায় করে যাচ্ছে। যা দেখার কেউ নেই্। এ বিষয়ে টোল আদায় কারী প্রতিষ্ঠান মীর ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত সাইদুল ইসলাম বলেন, এর আগে টোল আদায়ের দায়িত্বে ছিলেন আকব আলী। এ বছর জামালপুর-শেরপর সেতুর টোল আদায়ের দায়িত্ব পাননি বলে নানা অভিযোগ আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তার সময়কালে হেভি ট্রাক পারাপারে ১৭০ টাকা নেয়া হতো। এখনো হেভী ট্রাক পারাপারে ১৭০ টাকা নেওয়া হয়। অতিরিক্ত নেয়া হয় না বলে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১