আপডেট : ১৮ April ২০১৯
জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিল্লাল হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর নামা পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক সেচপাম্পে গোসল করতে যায়। সেচপাম্পের পানি হাউজে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংস্পর্শে ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়। চরপুটিমারি ইউনিয়নের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১