আপডেট : ১৮ April ২০১৯
দক্ষিণ আফ্রিকায় নরসিংদীর পলাশ উপজেলার অনিক (২২) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে সে দেশের এক সন্ত্রাসী। নিহত অনিক উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের কুড়াইতলী এলাকার অহেদ আলীর ছেলে। অনিক দুই ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট। নিহত অনিকের স্বজনরা জানায়, অনিক চার মাস আগে কাজ করার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় যায়। ওইখানে যাওয়ার পর জোহানসবার্গ থেকে ডেবন শহরে প্রতিদিন আসা-যাওয়া করে একটি শপিংমলে কাজ করতো। গত ১২ এপ্রিল শুক্রবার শপিংমলে কাজ শেষে বাসায় ফেরার পথে সে দেশের সন্ত্রাসীরা অনিককে ধরে নিয়ে যায়। এদিকে দক্ষিণ আফ্রিকায় তার আপন বড় ভাই ইউসুফ তার পাশের একটি এলাকায় কাজ করতো। অনিককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তার ভাই ইউসুফ ও অন্যান্য সহকর্মীরা মিলে অনিককে খুঁজতে থাকে। পরে অনেক খোঁজার করে তাকে না পেয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশের কাছে ভাই নিখোঁজের অভিযোগ করে ইউসুফ। অনিকের বাবা অহেদ আলী বলেন, গত মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনিকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দক্ষিণ আফ্রিকান গুচি নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছেলে হারা শোকে বাবা-মা ও বোনসহ আত্বীয়স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসে পড়ে। শোকে স্তব্দ হয়ে আছে অনিকের মা। ছেলে হারিয়ে তিনি এখন দিশেহারা। বার বার অনিকের ছবিটি বুকে জড়িয়ে ধরে কেদে উঠছেন তিনি। তাকে স্বান্তনা দিতে এলাকার লোকজন অনিকদের বাড়িতে ভীড় জমাচ্ছে। পরিবারের লোকেরা অনিকের লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১