বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৯

সলঙ্গায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী গোলাম মোস্তফা (২২) সলঙ্গা থানার রামারচর গ্রামের ইলিম আলীর ছেলে। আজ শনিবার দুপুর একটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র‌্যাব-১২ এর সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ের থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ মারা যায়। নিহতের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত বাসটি থানায় আটক রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১