বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৯

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সবুজ সম্পাদক সাদিক


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নুরুন্নবী ইসলাম সবুজ সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জি কে সাদিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার ক্যাম্পাসস্থ টিএসসিসিতে অনুষ্ঠিত সংগঠনটির ১৫তম কাউন্সিলে তারা নির্বাচিত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেহেদী হাসান ও উর্মি খাতুন, সহকারী সাধারণ সম্পাদক রুমি নোমান, সাংগঠনিক সম্পাদক ইমানুল ইসলাম সোহান, দপ্তর সম্পাদক পিয়াস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আনাস, সাংস্কৃতিক সম্পাদক প্রগতি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদয় দেবনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোখলেসুর রহমান। এছাড়াও সদস্য হয়েছেন মারুফ ওহাব, জুই ইসলাম, সিয়াম রহমান, শফিকুর রহমান।

কাউন্সিলের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উদীচীর সভাপতি কে এম শরিফ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ সদস্য আরিফুল ইসলাম মিটুল, ইবি সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত তিমির প্রমুখ।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘আগামী দিনে বিশ্বদ্যিালয়ে প্রগতিশীলতা চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষেয়ে শাখা ছাত্র ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১