বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৯

৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর ‘ধর্ষক’ গ্রেফতার


বাগেরহাটের ফকিরহাটে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভযান চালিয়ে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ শেখ বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা শনিবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, এই ধর্ষণটি ভিন্নধর্মী। এরা মামানো-ফুফাতো ভাইবোন। এবং একই বাড়িতে থাকে। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। পরে মেয়েটি অসুস্থ্যবোধ করলে তার মা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১