আপডেট : ২০ April ২০১৯
ফরিদগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে সোহেল হোসেনকে (৩২) কালির বাজার এলাকা থেকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে গত শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর এলাকার এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে সোহেল হোসেন বৃহষ্পতিবার বিকালে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জেনে তার মা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ডের আবেদন করে শুক্রবার বিকালে চাঁদপুর আদালতে পাঠায় । এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান , লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল সোহেল হোসেনকে আটক করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১