বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৯

সিরাজগঞ্জে স্কুল ছাত্রের ঝুলন্ত  লাশ উদ্ধার


সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে সাব্বির (১০) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজাখাঁর চর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির ওই গ্রামের ভ্যানচালক আব্দুল বারিকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

সিরাজঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী মিয়া জানান, সোমবার সকালে নিজ বাড়ির পেছনে একটি কাঠাল গাছের সাথে ওই শিশুটির ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  

সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা জানায়, আব্দুল বারিকের পরিবার খুব অভাবী ছিল। পরিবারের জন্য দুবেলা খাবার যোগাড় করতে পারতেন না তিনি। গত রাতেও তাদের পরিবারে খাবার জুটেছিল না। এ কারণেই সাব্বির আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১