বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

ইসলাম কোনো ধরনের বিশৃঙ্খলা সমর্থন করে না : বাবু নগরী


হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলাম একমাত্র শান্তির ধর্ম। কোনো ধরনের বিশৃঙ্খলা ইসলাম সমর্থন করে না। এজন্য প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানের ব্যাপারে খোঁজখবর রাখা। আমাদেরকে ফিতনা-ফাসাদ থেকে দূরে থাকতে হবে। মুসলমান হিসেবে সবাইকে নবী মুহাম্মদ(স.) এর দেখানো ইসলামের সকল বিধি-বিধান মেনে চলতে হবে। আর এতে করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম মাদরাসা-ই হোসাইনিয়া দারুল উলূম এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মাহে রমজান উপলক্ষে সোমবার রাতে ফাযায়েল মাসায়েল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার খাদেম আলহাজ্ব সাইয়েদ মুহা. যাকারিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের, জামেয়া মাদানিয়া সিলোনিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্লাহ ও ওলামা বাজার মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হালিম।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রসার শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১