বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৯

ঘুর্ণিঝড় ফণির প্রভাব

সিরাজগঞ্জে বটগাছ পড়ে নিহত ২

সিরাজগঞ্জের মানচিত্র ছবি: গুগল ম্যাপ


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে ঝড়ো হাওয়ায় সিরাজগঞ্জের কাজিপুরে বটগাছ ভেঙ্গে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন।আজ শনিবার বিকেলে উপজেলার ভানুডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরভানুডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেন (৬০) ও একই গ্রামের বকুলের মেয়ে বিথী (৭)। 

কাজিপুর দমকল বাহিনীর কর্মকর্তা ফরিদ উদ্দিন ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘুর্ণিঝড় ফণির প্রভাবে কাজিপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হয়। ঝড়ের কারণে ভানুডাঙ্গা বাজারে অবস্থিত বড় একটি বটগাছ ভেঙ্গে পড়ে যায়। এতে গাছের নীচে পড়ে বেশ কয়েকজন আহত হয়। গুরুত্বর অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে ইসমাইল হোসেন ও বিথি নামে দুজন মারা যায়। গাছ ভেঙ্গে পড়ার কারণে বেশ কিছু দোকানঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১